মাসকাওয়াথ আহসান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--১০ ডিসেম্বর ১৯৭১, মধ্যরাতের পরে জাহিদ ঘুমিয়ে ছিলেন নিশ্চিন্তে একজন পাঁচ বছরের শিশু ঠিক যতটা নিশ্চিন্তে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বাসার সবাইকে কাঁদতে দেখে সে খানিকটা আঁচ পায় খারাপ কিছু ঘটেছে। কিন্ত পাঁচ বছর বয়স বাবার নিখোঁজ হয়ে যাবার কারণ খোঁজা কিংবা অনুসন্ধানের বয়স নয়। তার পর জাহিদের বয়স বেড়েছে। প্রত্যেক বছর একটু একটু করে জানতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে ঠিক কী ঘটেছিল সেই রাতে।
শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূরকে জিজ্ঞেস করেছিলাম, শহীদ বুদ্ধিজীবী দিবস এলেই মিডিয়ায় তাদের সন্তানদের খোঁজ পড়ার ব্যাপারটা কেমন লাগে । জাহিদ বললেন, "আমি পেশায় সাংবাদিক না হলে নিশ্চয়ই বছরে একবার আমাদের মনে করার ব্যাপারটা খারাপ লাগতো। কিন্তু বছরে একবার অন্তত জোরেশোরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। তাদের হত্যাকারীদের বিচারের প্রসঙ্গটা ওঠে। আমার মনে হয় তাতে ব্যাপারটার গুরুত্ব আরো বাড়ে। প্রতিদিন উচ্চারিত হলে হয়তো বিষয়টা এতোটা গুরুত্ব পেত না।"
প্রশ্ন রেখেছিলাম কবে বুঝতে পারলেন একাত্তরের ১০ ডিসেম্বর রাতে আপনি এমন একজন বাবা হারিয়েছেন।
জাহীদ বললেন, "পাঁচ বছর বয়সে আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারিনি। বাসার সবাইকে কাঁদতে দেখে হয়তো খানিকটা টের পেয়েছি। কিন্তু গত ৩৬ বছরে প্রতি বছর একটু একটু করে বুঝতে পেরেছি। আমার বাবার মৃত্যু কেবল আমার পারিবারিক শোক নয়। তার চেয়ে আরো বেশি কিছু।"
সা
bdnews24