পাবনা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম বাজারে বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের নেতা আব্দুল খালেককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সদস্যরা।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় কুমার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল খালেক মঙ্গলগ্রাম বাজারের একটি দোকানে চা পান করছিল। এ সময় ১০/১২ জন সন্ত্রাসী প্রথমে দোকানে বোমা হামলা চালায়। পরে গুলি করে ও কুপিয়ে আব্দুল খালেককে হত্যা করে।
খালেক আঞ্চলিক চরমপন্থী দল 'বাহিনী'র জেলা কমান্ডার বলে জানান মলয় কুমার।
এদিকে, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) আরেকটি গ্র"প জনযুদ্ধের পক্ষে জনৈক রাজিব আহমেদ সাংবাদিকদের কাছে ফোন করে হতাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
পাবনা জেলা পুলিশ সুপার এএসএম মাসুম রাব্বানী জানান, নিহত খালেক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লাল পতাকা গ্র"পের নেতা।
পুলিশ জানায়, আব্দুল খালেকের বাড়ি আতাইকুলা থানার গয়েশবাড়ী গ্রামে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24