ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণে গঠিত মুক্তিযোদ্ধা সংসদ ৩৫ বছর ধরে কাজ করলেও এই প্রথম এর আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা (অডিট) হয়েছে। আর নিরীক্ষায় বেরিয়ে এসেছে নানান অনিয়ম ও দুর্নীতির তথ্য।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সংসদের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়েছে।
মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাশেম মাহবুবুল আলম রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য দিয়েছেন।
তিনি বলেন, "প্রায় ৩৫ বছর যাবৎ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণের জন্য গঠিত এ প্রতিষ্ঠানটি নানা ধরনের কাজ করলেও এর আয়-ব্যয়ের ওপর একবারও হিসাব নিরীক্ষা হয়নি। স
bdnews24