২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেবে না ভারত

ভারত সরকার বাংলাদেশে যে পাঁচ লাখ টন চাল রপ্তানি করতে রাজি হয়েছে তা বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ষোড়শ ভারত-বাংলাদেশ সংলাপের শেষ দিনে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ খোলা দরপত্র আহ্বানের মধ্য দিয়ে বেসরকারি খাতের মাধ্যমে এই চাল আমদানি করতে চেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত সরকার বাংলাদেশে যে পাঁচ লাখ টন চাল রপ্তানি করতে রাজি হয়েছে তা বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ষোড়শ ভারত-বাংলাদেশ সংলাপের শেষ দিনে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ খোলা দরপত্র আহ্বানের মধ্য দিয়ে বেসরকারি খাতের মাধ্যমে এই চাল আমদানি করতে চেয়েছিল। পিনাক রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, "বেসরকারি খাতের মাধ্যমে না, বাংলাদেশ সরকারি সংস্থাগুলোর মাধ্যমে চাল আমদানি করবে বলে আশা করছে ভারত সরকার।" তিনি জানান, বেসরকারিভাবে আমদানি করা হলে চালের দাম অনেক বেশি পড়বে। হাই কমিশনার আরও বলেন, ভারতের রপ্তানিকারক সংস্থা চালের দামের সঙ্গে শুধু পরিবহন খরচ যোগ করবে, কোনো মুনাফা রাখবে না। স