২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষকরা কোনো 'ভালো কাজ' দিতে পারছেন না: অর্থ উপদেষ্টার অভিযোগ

দেশের গবেষকদের কোনো 'ভালো গবেষণা কাজ' উপহার দিতে না পারা এবং 'রাজনৈতিক সম্পৃক্ততার' দায়ে অভিযুক্ত করলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের গবেষকদের কোনো 'ভালো গবেষণা কাজ' উপহার দিতে না পারা এবং 'রাজনৈতিক সম্পৃক্ততার' দায়ে অভিযুক্ত করলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত "রিসার্চ অ্যান্ড পলিসি ডিভাইড: মিটিং দি পলিসি রিসার্চ চ্যালেঞ্জ ইন বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা এ ক্ষোভ জানান। গবেষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, "তাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।" উপদেষ্টা বলেন,"এখানকার গবেষকরা যে সব পরামর্শ বা নির্দেশনা দেন বাস্তবতা এবং নীতিগত চাহিদার সঙ্গে তার সম্পর্ক খুবই কম। তিনি আরো বলেন, "চলতি অর্থবছরে সরকার কৃষি গবেষণায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ করলেও ছয় মাস পার হওয়ার পরও এখনও কোনো ধরনের পথনির্দেশ দিতে পারেননি গবেষকরা।" গবেষকদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে উপদেষ্টা বলেন, "আমাদের সমাজ অনেক বেশি রাজনীতি প্রভাবিত এবং গবেষকদের অনেক প্রস্তাব বা পরামর্শ রাজনৈতিক প্রভাবযুক্ত।" সা