২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পো: ৪৩১ জনের চাকুরিচ্যুতির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

সিলেট সিটি কর্পোরেশনের ৪৩১ কর্মচারির চাকুরিচ্যুতির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ওই চাকুরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দর্শানোর জন্য সরকার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কর্পোরেশনের ৫ চাকুরিচ্যুত কর্মচারির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিলেট সিটি কর্পোরেশনের ৪৩১ কর্মচারির চাকুরিচ্যুতির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ওই চাকুরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দর্শানোর জন্য সরকার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কর্পোরেশনের ৫ চাকুরিচ্যুত কর্মচারির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয় নিয়োগে অনিয়মের অভিযোগের কথা বলে এক আদেশে সিলেট সিটি কর্পোরেশনের ৪৩১ কর্মচারিকে ছাটাই করে। রিট আবেদনের ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহবুব আলী। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৩৬ঘ.