২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন ধস: নিহতদের পরিবার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে

র‌্যাংগস ভবন ধসে নিহত নির্মাণ শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সরকার ভবন ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাংগস ভবন ধসে নিহত নির্মাণ শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সরকার ভবন ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত নেবে। বুধবার পূর্ত মন্ত্রণালয়ের সচিব এ এস এম রশিদুল হাই এসব জানিয়ে বলেন "এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার পাশাপাশি সরকার আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছে।" এ ছাড়া র‌্যাংগস ভবন ভাঙার কাজে নিয়োজিত ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ভবনটি একসঙ্গে না ভাঙা প্রসঙ্গে রশিদুল হাই বলেন, "ভবনের অবস্থা খুবই নাজুক; তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" তিনি জানান, হঠাৎ করে র‌্যাংগস ভবন ধসে পড়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। এর আগে এক বৈঠকে ভবনটিকে "ঝুঁকিপূর্ণ" উল্লেখ করে এটি ভাঙার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চার হাজার অস্থায়ী খুঁটি লাগিয়ে এই কাজ করা হবে- সেসময় এ কথা বলা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এমএ/১৫৩১ ঘ.