২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ সংস্থা ও ভূমি ব্যবসায়ীদের জন্য প্রণীত হচ্ছে নতুন আইন

সরকার নির্মাণ সংস্থা ও ভূমি ব্যবসায়ীদের জন্য 'রিয়েল এস্টেট অ্যাক্ট' প্রণয়ন করতে যাচ্ছে। নতুন এই অ্যাক্টে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে অ্যাক্টটি চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার নির্মাণ সংস্থা ও ভূমি ব্যবসায়ীদের জন্য 'রিয়েল এস্টেট অ্যাক্ট' প্রণয়ন করতে যাচ্ছে। নতুন এই অ্যাক্টে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে অ্যাক্টটি চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ত সচিব এ এস এম রশিদুল হাই মন্ত্রণালয়ের দপ্তরে এ কথা জানিয়ে বলেন, "এই অ্যাক্টে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হবে।" তিনি জানান, সরকার নির্ধারিত শর্ত পূরণ না করায় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন এবং বিডিডিএলকে আবাসিক প্রকল্প বাস্তবায়নে অনুমতি দেওয়া হয়নি। মূলত মালিকানাধীন জমির ৮০ ভাগ নির্মাণ সংস্থার দখলে থাকতে হয়। তবে এই উভয় প্রতিষ্ঠানেরই তা ছিল না। এ ছাড়া রাস্তা, স্কুল, মসজিদ ও খেলার মাঠের জন্য ৩০ ভাগ জমি বরাদ্দ রাখার কথা থাকলেও প্রতিষ্ঠান দুটি তা করেনি। এসব শর্ত ভঙ্গের কারণে তাদের প্রকল্প বাস্তবায়নে অনুমতি দেওয়া হয়নি বলে জানান পূর্ত সচিব রশিদুল হাই। এদিকে, ন্যাম ভবনে ভাড়া কমানোর ব্যাপারে স্পিকার যে প্রস্তাব দিয়েছেন তা সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমএ/১৭০১ ঘ.