২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার তত্ত্বাবধায়ক সরকারকেই করতে হবে: কাদের সিদ্দিকী

যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তা না হলে দেশে শান্তি আসবে না। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকেই। কারণ এই সরকার শুধু নির্বাচন করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও চোরদের ধরে বিচার করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তা না হলে দেশে শান্তি আসবে না। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকেই। কারণ এই সরকার শুধু নির্বাচন করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এলেও চোরদের ধরে বিচার করছে। মঙ্গলবার টাঙ্গাইল মুক্ত দিবসের আলোচনা সভায় সাবেক সাংসদ কাদের সিদ্দিকী বীরোত্তম এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "দেশে চালের কেজি ৩২ টাকা হলেও কেউ কোনো কথা বলছে না। কারণ জনগণ ১১ জানুয়ারি আগের অবস্থায় ফিরে যেতে চায় না। আমরা চোরের শাসন নয়, সৎ লোকের শাসন চাই।" একাত্তরে স্থানীয়ভাবে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা গ্র"প কাদেরিয়া বাহিনীর উদ্যোগে স্বাধীনতা স্মৃতিসৌধ ও শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাদেররিয়া বাহিনীর তখনকার বেসামরিক প্রশাসক আবু মোহাম্মদ এনায়েত করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুর সবুর খান বীরবিক্রম, হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শহীদুর রহমান শাজাহান প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.