২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথেইউ কে চিং বীরবিক্রম এখনও লড়ছেন জয়ের আশায়

স্বাধীনতার যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে জয়ের লড়াই এখনো করে যাচ্ছেন খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় এ বীরবিক্রমের ক্ষোভ এখন হতাশায় পরিণত। তার সঙ্গে কথা বলে জানাচ্ছেন বদরুল ইসলাম মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বদরুল আলম মাসুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বান্দরবান, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ স্বাধীন হওয়ার ৩৬ বছর পরও স্বাধীনতার প্রকৃত অর্থ হাতড়ে বেড়াচ্ছেন খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমা। স্বাধীন হলে মোটা ভাত আর কাপড়ের অভাব হবে না, তার এ আশা দিন দিন যেন আরো ধূসর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এ মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া তাকে যেমন ক্ষুব্ধ করে তোলে, তেমনি হতাশায় করে আচ্ছন্ন। ইউ কে চিং বীর বিক্রমের জন্ম বান্দরবান সদর উপজেলার উজানী পাড়ায় আদিবাসী মারমা স