মানিকগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে সোমবার সিএনজি চালিত একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও ৩০ জন আহত হয়।
ঘটনাস্থলে নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে নেওয়ার পথে আকতার হোসেন (২৫) নামের আরও এক যাত্রী মারা যান। তার বাড়ি সদর উপজেলার পাতরাইল গ্রামে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে পাটুরিয়াগামী নবীন বরণ পরিবহনের একটি বাস মুলজানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। অধিকাংশ যাত্রী বাস থেকে নামতে পারলেও একজন মহিলা ও একজন বৃদ্ধ বাসের মধ্যে অগ্নিদগ্ধ
bdnews24