২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন ক্ষেতে লেদা পোকার আক্রমণে দিশেহারা কিশোরগঞ্জের কৃষকরা

দুই দফা বন্যার পর এখন আমন ক্ষেতে লেদা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কিশোরগঞ্জের কৃষকরা। বন্যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪ হাজার হেক্টর কম জমিতে চলতি বছর আমন চাষ হয়েছিল। সে আমন ধান কেটে ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। এর ফলে ধানের শীষ নষ্ট হয়ে যাচ্ছে; কৃষকরা তাই ধান কেটে ফেলছে সময়ের আগেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 07:30 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই দফা বন্যার পর এখন আমন ক্ষেতে লেদা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কিশোরগঞ্জের কৃষকরা। বন্যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪ হাজার হেক্টর কম জমিতে চলতি বছর আমন চাষ হয়েছিল। সে আমন ধান কেটে ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। এর ফলে ধানের শীষ নষ্ট হয়ে যাচ্ছে; কৃষকরা তাই ধান কেটে ফেলছে সময়ের আগেই। সদর উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক মো. নাছির উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দফা বন্যার পর আমন ধান লাগিয়েছিল। কিন্তু পাকার আগেই লেদা পোকা সব ধান কেটে ফেলেছে। ফলে ১ একর জমিতে যেখানে ৪০ মন ধান হওয়ার কথা, এবার সেখানে ৫ থেকে ৬ মন ধান পাওয়া যাবে।" একই উপজেলার মহিনন্দ গ্রামের কৃষক মো. শামছুদ্দিন বলেন, "পোকার যে ভাবে ধান কেটে ফেলছে তাতে আমরা এক মুঠো ধান ঘরে তুলতে পারবো না। সরকার যদি দয়া না করে, তাহলে আমাদের বাঁচা উপায় নেই।" কৃষকরা জানায়, পাকা ধানে কীটনাশক প্রয়োগ করে তেমন কাজ হয় না। তাছাড়া কীটনাশক ব্যবহার অস্বাস্থ্যকরও। তাই তারা ফলনের আগেই ধান কেটে ফেলছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা চাইছেন তারা। কিশোরগঞ্জ কৃষি স