পাবনা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের বাস টার্মিনালের কাছে সোমবার সকালে নছিমনের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের নাম রাজু আহমেদ (৩২)। তিনি শহরের পেশোয়ারী হোটেলের মালিক। তার বাড়ি শহরের শালগাড়িয়া এলাকায়।
সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি।
তিনি বলেন, "রাজু আহমেদ মোটর সাইকেলে চড়ে শহরে আসার পথে দ্রুতগামী একটি নছিমন মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত রাজুকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।"
এ ঘটনায় পাবনা থানায় মামলা হয়েছে। নছিমনটি আটক করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৭ ঘ.
bdnews24