ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ক্ষমা করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের সাজা মওকুফ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। এর পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন তারা।
শিক্ষকদের পক্ষে তাদের স্ত্রীদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রাবির ওই চার শিক্ষককে ক্ষমা করা হচ্ছে। একই সঙ্গে কারাগারে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককেও মুক্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য দিয়ে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের পক্ষ থেকে সাজা মওকুফ করার আবেদনের কাগজপত্র যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আজ কালের মধ্যেই রাষ্ট্রপতি ক্ষমা করে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করবেন বলে আমি আশা করছি। "
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর আগস্টের ছাত্র বিক্ষোভে 'উস্কানি দেয়ার' মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে আদালত।
সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন ব্যবস্থাপনা বিভাগের মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল
bdnews24