২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বঙ্গভবনের কর্মচারীর মৃত্যু

বঙ্গভবনের একজন কর্মচারী মামুনুর রশিদ চৌধুরী (৪৫) শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গভবনের একজন কর্মচারী মামুনুর রশিদ চৌধুরী (৪৫) শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মতিঝিল থানার উপ পুলিশ পরিদর্শক মো. মানিক মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গভবনের সহকারী কেয়ার টেকার মামুনুর রশিদ রোববার বিকাল ৪টার দিকে তার কর্মস্থলের অদূরে জয়কালী মন্দিরের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় আহত হন। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপ পুলিশ পরিদর্শক জানান, দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ এবং জনতা ধাওয়া করলে চালক অভিসার সিনেমা হলের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৯৫৯ঘ.