২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনচ্যুত বগি উদ্ধার, রাজশাহী-রহনপুর লাইনে ট্রেন চলাচল শুরু

বগি লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-রহনপুর লাইনে ট্রেন চলাচল শনিবার দুপুর থেকে আবার স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগি লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-রহনপুর লাইনে ট্রেন চলাচল শনিবার দুপুর থেকে আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাজলা এলাকায় রহনপুর থেকে ঈশ্বরদীগামী ৫৬৪ আপ যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও পেছনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ওই লাইনে প্রায় ১৫ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার আনেয়ারুল হক জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে শনিবার দুপুরের দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে। এরপর দুপুর ২টা থেকে রহনপুরের সঙ্গে রেলযোগাযোগ আবার স্বাভাবিক হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৮৪৫ ঘ.