২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুছে যাচ্ছে বেগম রোকেয়ার বাড়ির শেষ চিহ্ন

যার হাত ধরে এ ভূ-খণ্ডের নারীদের সচেতন হয়ে ওঠা, নীরবতা ভেঙে জেগে ওঠার স্বপ্ন দেখা, সেই মহিয়সী বেগম রোকেয়ার পায়রাবন্দ গ্রামের বসত বাড়ির শেষ চিহ্নও মুছে যেতে বসেছে। তাঁর স্মৃতি ধরে রাখতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত 'বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্সটি' সাড়ে তিন বছর ধরে বন্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

লিয়াকত আলী বাদল, প্রতিনিধি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রংপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যার হাত ধরে এ ভূ-খণ্ডের নারীদের সচেতন হয়ে ওঠা, নীরবতা ভেঙে জেগে ওঠার স্বপ্ন দেখা, সেই মহিয়সী বেগম রোকেয়ার পায়রাবন্দ গ্রামের বসত বাড়ির শেষ চিহ্নও মুছে যেতে বসেছে। তাঁর স্মৃতি ধরে রাখতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত 'বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্সটি' সাড়ে তিন বছর ধরে বন্ধ। অথচ ৯ ডিসেম্বর তার আরেকটি জন্মদিন পালন করবে বাংলাদেশ। রোকেয়ার গ্রাম ঘুরে এসে লিখছেন লিয়াকত আলী বাদল। পায়রাবন্দ গ্রামে গিয়ে দেখা গেছে, বেগম রোকেয়ার বাস্তুভিটার ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। কিছু ইটের গাথুনী দাঁড়িয়ে আছে। বাস্তভিটার অস্তিত্ব অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ইটের যে কয়টি দেয়াল এখনো টিকে আছে সেগুলোর রক্ষণাবেক্ষণেও কোন পদক্ষেপ নেই। এ স্মৃতিচিহ্ন টুকুও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশংকা করছেন প্রত