২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত শিক্ষকদের চাকরির বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নেয়ার আহ্বান স্ত্রীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের চাকরির বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন তাদের স্ত্রীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেনের সঙ্গে তার বাসায় দেখা করে তারা এ আহ্বান জানান। এরা হলেন অধ্যাপক মলয় কুমার ভৌমিকের স্ত্রী স্বপ্না ব্যানার্জী, সেলিম রেজা নিউটনের স্ত্রী সুস্মিতা চক্রবর্তী, দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী সঞ্চিতা রায় এবং আব্দুুল্লাহ আল মামুনের স্ত্রী উদীসা ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত চার শিক্ষকের চাকরির বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন তাদের স্ত্রীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেনের সঙ্গে তার বাসায় দেখা করে তারা এ আহ্বান জানান। এরা হলেন অধ্যাপক মলয় কুমার ভৌমিকের স্ত্রী স্বপ্না ব্যানার্জী, সেলিম রেজা নিউটনের স্ত্রী সুস্মিতা চক্রবর্তী, দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী সঞ্চিতা রায় এবং আব্দুুল্লাহ আল মামুনের স্ত্রী উদীসা ইসলাম। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে চার শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হতে পারে