ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আবু তাহেরকে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক আজিজুল হককে অর্থবিভাগের ইজিবিএমপি প্রকল্পের কাউন্টারপার্ট কর্মকর্তা, অর্থবিভাগের ইজিবিএমপি প্রকল্পের কাউন্টারপার্ট কর্মকর্তা আবু তালেবকে বদলি করে প্রেষণে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব ওয়াদুদুল বারী চৌধুরীকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন আহমেদ খান প্রেষণে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/০০৫৫ ঘ.
bdnews24