২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদ গ্যাসের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তরের দাবি চট্টগ্রাম চেম্বারের

শিল্প ও বাণিজ্য খাতের ভোগান্তি কমাতে বাখরাবাদ গ্যাসের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তরসহ বেসরকারি খাতের উন্নয়নে সাত দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। বৃহস্পতিবার দুপুরে চেম্বারের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এ সাত দফা দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প ও বাণিজ্য খাতের ভোগান্তি কমাতে বাখরাবাদ গ্যাসের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তরসহ বেসরকারি খাতের উন্নয়নে সাত দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। বৃহস্পতিবার দুপুরে চেম্বারের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এ সাত দফা দাবি জানান। এসব দাবির মধ্যে আরও আছে- কানাডা-কোরিয়া ও অস্ট্রেলিয়ায় চট্টগ্রামের মানবসম্পদ পাঠানো, চট্টগ্রামে রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) পদমর্যাদার কর্মকর্তা ও স্থায়ী বন্ড কমিশনারের কার্যালয় স্থাপন। চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, বাখরাবাদের ৯০ শতাংশ গ্রাহক চট্টগ্রামের হলেও প্রধান কার্যালয় কুমিল্লা। এ কারণে শিল্প-কারখানায় গ্যাস সংযোগ নিতে তাদেরকে কুমিল্লায় দৌঁড়াতে এবং নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। অথচ প্রধান কার্যালয় চট্টগ্রামে হলে এ সমস্যা হত না। সভায় বক্তারা চট্টগ্রাম থেকে আরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে চেম্বারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন ও মূল্য নিয়ন্ত্রণ বোর্ড গঠনের জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে সভায় জানানো হয়। চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব আলম, পরিচালক আমিরুল হক, সৈয়দ জামাল আহমেদ, সৈয়দ আহসানুল হক, মাহফুজুল হক শাহ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৩০ ঘ.