২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় রাজশাহীতে দুজনের যাবজ্জীবন

মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া, সাজাপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা নিয়ে নির্যাতিতাকে দেওয়ার জন্য জেলা কালেক্টরেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

রাজশাহী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া, সাজাপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা নিয়ে নির্যাতিতাকে দেওয়ার জন্য জেলা কালেক্টরেটকে নির্দেশ দিয়েছেন আদালত। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সিরাজুল ইসলাম মঙ্গলবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত দুই আসামি গাঙ্গোপাড়া এলাকার আবুল হাশেম ও সিরাজ জামিন নিয়ে পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া এলাকা থেকে আসামিরা নাকইল গ্রামের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে। এই ঘটনায় ১৭ অক্টোবর ধর্ষিতা বাদী হয়ে মোহনপুর থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করে। ১১ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায় ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪০ ঘ.