২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে দিনে দুপুরে ডাকাতি, এক ছিনতাইকারী আটক

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের একটি বাসায় মঙ্গলবার দুপুরে ডাকাতি হয়েছে। দিদারুল আলম নামের একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে ডাকাতরা স্বর্ণালংকার, নগদ ডাকাত ও মোবাইল সেট লুট করে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের একটি বাসায় মঙ্গলবার দুপুরে ডাকাতি হয়েছে। দিদারুল আলম নামের একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে ডাকাতরা স্বর্ণালংকার, নগদ ডাকাত ও মোবাইল সেট লুট করে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে একই থানায় মহানগর পেট্রাল পাম্পের সামনে সকালে ছিনতাইকালে জনতা একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে এগারটার দিকে ৬/৭ জন যুবক দিদারুল আলমের বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিদারুল আলম রড লোহা ব্যবসায়ী এবং এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও মুজিবুর রহমান জানিয়েছেন। এদিকে, পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক ওয়াহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এলিনা আক্তারের কাছ থেকে কয়েকজন ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ, নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে লোকজন এসে ওয়াহিদ হাওলাদার (৪০) নামের একজনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। বিকেলে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওয়াহিদুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২০২৫ ঘ.