সিলেট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিয়োগ বাতিল হওয়া ৪৩১ কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্বর্তীকালীন কাজ চালানোর অনুমতি দেয়ার আবেদন জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। এ জন্য ভারপ্রাপ্ত মেয়র আজম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
ভারপ্রাপ্ত মেয়র আজম খান মঙ্গলবার বিকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয়ের আদেশের জন্য ঢাকায় এসেছি। স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।"
আজম খান আশা করছেন, মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে।
ভারপ্রাপ্ত মেয়র ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কমিশনার আজিজুল হক মানিক ও মো. শাহজাহান।
এদিকে লোকবলের অভাব থাকায় স্বাভাবিক দাপ্তরিক কাজকর্মে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আবদুন নূর।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি সেবা কাজ যাতে বিঘি
bdnews24