২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজধানীর উত্তর খান থানা পুলিশ সোমবার ভোরে পারভীন আকতার (২০) নামে এক গৃহবধুর জবাই করা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের স্বামী সজরত আলীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর খান থানা পুলিশ সোমবার ভোরে পারভীন আকতার (২০) নামে এক গৃহবধুর জবাই করা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহতের স্বামী সজরত আলীকে। উত্তর খান থানা পুলিশের উপ পরিদর্শক কামাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পারভীন ও সজরত দম্পতি উত্তরখানের ডুবদিয়া মধ্যপাড়ায় সামসুল হকের বাসায় ভাড়া থাকতেন। সোমবার ভোরে ওই বাসা থেকে পারভীনের জবাই করা লাশ উদ্ধার করা হয়। লাশের মাথার পেছনে জখমের চিহ্নও রয়েছে। তিনি জানান, পারভীনের মামা আব্দুস সাত্তারের অভিযোগের ভিত্তিতে সজরত আলীকে গ্রেপ্তার করা হয়। দাম্পত্য কলহের কারণে পারভীন আকতারকে হত্যা করা হয় বলে দাবি করেছেন আব্দুস সাত্তার। পারভীন-সজরত দম্পতির চার মাস বয়সের একটি ছেলে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৪৪ ঘ.