ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক মঞ্চে বসে একসঙ্গে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য প্রার্থনা করলেন। তারা বললেন, "ঈশ্বর-আল্লাহ-ভগবান পৃথিবী তৈরি করেছেন মানুষের জন্য। সবাই একই দিকে ধাবিত হচ্ছে। যে সৃষ্টিকে ভালবাসে না, সে পরমেশ্বরকে জানে না।"
শনিবার হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ এই প্রার্থনাসভার আয়োজন করে। এটি ছিল বিশ্বজনীন শান্তি মঙ্গল ঐক্য কল্যাণের ত্রয়োদশ প্রার্থনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেন, "সব ধর্মই সততার গুরুত্বের কথা বলেছে। আর যেখানে সততা আছে সেখানে মানবতা আছে।"
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতি হয়েছে। চরম বিপদের মধ্যে চেষ্টা করা হয়েছে যাতে জীবনহানি কম হয়। প্রস্তুতির কারণে মৃত্যুর সংখ্যা কম হয়েছে। এখন যারা বেঁচে আছে তাদের পাশে দাঁড়াতে হবে। মানবতার মহান দৃষ্টান্ত হচ্ছে বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো।"
ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার আয়োজন করায় হাক্কানী আঞ্জুমানকে ধন্যবাদ জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সৈয়দ আশরাফ আলী বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে প্রার্থনা সভা আয়োজনের এ উদ্যোগ অনন্য।
তিনি আগামী ঈদে দেশের ভেতরের ও সৌদি আরব থেকে আসা কোরবানীর মাংস দক্ষিণাঞ্চলের দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শমশের আলী বলেন, "সব ধর্মের মানুষকে নিয়ে এ ধরনের প্রার্থনা সভার আয়োজন গোটা বিশ্বের জন্যই তাৎপর্যময়। কুরআন শরীফে বলা হয়েছে, সমগ্র মানবজাতি একই স
bdnews24