ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তথ্যপ্রযুক্তি অবকাঠামোর দুর্বলতাকে বাংলাদেশের পুঁজি বাজারের বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ প্রতিনিধি হুয়া দু। তার মতে, পর্যাপ্ত তথ্য না পাওয়ায় বাংলাদেশের ব্যাপারে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন।
এছাড়া অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশে গড়িমসি, করপোরেট ব্যবস্থাপনার দুর্বলতা এবং সিকিউরিটিজের ব্যাপারে বিনিয়োগকারীদের আস্থার অভাবকেও দেশের পুঁজিবাজারের উন্নয়নের পথে বাধা হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
রাজধানীর শেরাটন হোটেলে বুধবার "বাংলাদেশের পূঁজি বাজার ও অর্থনীতির চালিকাশক্তি" শীর্ষক এক কর্মশালায় হুয়া দু এ মতামত তুলে ধরেন। এডিবি ও সিটি গ্র"প গ্লোবাল মার্কেটস (সিজিএম) বাংলাদেশ প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানে পৌঁছতে হলে বাংলাদেশের পুঁজিবাজারে অনেক সংস্কার প্রয়োজন। এছাড়া শেয়ার ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা ও নীতিমালাও তৈরি করা দরকার।
প্রধান অতিথির বক্তব্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ ব্যাপারে ব্যাংকসহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
পুঁজিবাজারকে চাঙ্গা রাখতে বাজারে আরো বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ দরকার বলেও মন্তব্য করেন তিনি।
এসইসি চেয়ারম্যান বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব
bdnews24