২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অগ্নিদগ্ধ তরুণীর লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানীয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে অগ্নিদগ্ধ এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 07:01 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানীয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে অগ্নিদগ্ধ এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হাসানপুর-বালীয়া সংযোগ সড়ক লাগোয়া এলাকা ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২০ বছর বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) সকালে মাঠে গরু নিয়ে যাবার সময় তরুণীর লাশটি দেখতে পাই। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।" ওসি লিয়াকত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা তরুণীর শরীরে আগুন ধরিয়ে হত্যার পর তাকে রাস্তার ধারে রেখে যায়।" তরুণীর পুরো শরীর ঝলসে যাওয়ায় তাকে সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.