২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন ১ ডিসেম্বর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 04:58 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন। বুধবার পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের তিনি ত্রাণ বিতরণ করবেন এবং ওই সমস্ত এলাকা পরিদর্শন করবেন। ভারত ইতিমধ্যে বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য ১০ লাখ ডলার সাহায্য দেয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্র সচিব আরও জানান, দু'একদিনের মধ্যে তার সফরের কর্মসূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জিএনএ/১০৫০ ঘ.