২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব দিলেন বিচারপতি ফজলুল হক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হক মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিজের ও পরিবারের অন্য সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হক মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিজের ও পরিবারের অন্য সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। দুপুরে ফজলুল হকের প্রতিনিধি খন্দকার তৌফিক আলম দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এ হিসাব জমা দেন। তবে সম্পত্তির বিবরণ জানা যায়নি। এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাজেদা চৌধুরী ও রাজউকের ইমারত পরিদর্শক শ্রমিকদল নেতা আমির খসরু সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য আরও সাত দিনের সময় চেয়েছেন। গত ১৮ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও সাজেদা চৌধুরীসহ ১২ জনকে নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলে কমিশন। ওই দিন অন্য যারা নোটিশ পান তারা হলেন- বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব রেজাউল হায়াত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব শামসুল আলম, বিএনপির কথিত সংস্কারপন্থী নেতা সাইফুর রহমানের ছোট ছেলে শফিউর রহমান বাবু, আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্ল