২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতিকে 'বাংলাদেশ কোড' দিলেন আইন উপদেষ্টা

প্রধান বিচারপতি মো. রুহুল আমিনকে সদ্য প্রকাশিত 'বাংলাদেশ কোড' প্রদান করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সদ্য প্রকাশিত ৩৮ খণ্ডের 'বাংলাদেশ কোড' প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. রুহুল আমিনকে সদ্য প্রকাশিত 'বাংলাদেশ কোড' প্রদান করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সদ্য প্রকাশিত ৩৮ খণ্ডের 'বাংলাদেশ কোড' প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেন। প্রধান বিচারপতির খাস কামরা থেকে বের হয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিচারপতিদের চায়ের দাওয়াত দেওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আমার কোন আলোচনা হয়নি।" ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "কোন বিচারকের সততা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠলে তার তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে প্রধান বিচারপতি আন্তরিক।" তিনি বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর অনেকে ধারণা করেছিলেন যে মামলার জট সৃষ্টি হবে। কিন্তু তা হয়নি। কারণ বিচারকরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগের তুলনায় দ্রুত মামলার নিষ্পত্তি হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমএ/১৯১৫ ঘ.