চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'বিজয় টিভি' সংক্রান্ত দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। একই সঙ্গে মামলার তিন আসামিকে আগামী ২৯ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিপক্ষের আইনজীবীরা মহিউদ্দিন চৌধুরীর জামিনের আবেদন জানালে বিচারক এস এম সোলায়মান সে আবেদন না-মঞ্জুর করেন।
তিনি জানান, আদালত একই সঙ্গে পলাতক আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলমের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করে।
মামলার অপর দুই আসামি মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী কারাগারে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২২ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, 'বিজয় টিভি' নামে একটি স্যাটেলাইট টিভি চ্যানেল স
bdnews24