২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে বরিশালে তিন জনের যাবজ্জীবন

বরিশাল সদর উপজেলার চড়বাডীয়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:51 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বরিশাল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার চড়বাডীয়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী সোমবার এ দণ্ডাদেশ দেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত তিন জনকেই ১০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরো এক বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মুনসুর আলী, জামাল হোসেন ও রিপন হোসেন। এদের মধ্যে জামাল হোসেন পলাতক রয়েছেন। মামলার বিবরনে জানা যায়, ৫ হাজার টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ী আবদুল হাই নেগাবানকে ২০০২ সালের ৫ মার্চ নতুনচর আশ্রায়ন প্রকল্প এলাকায় কুপিয়ে হত্যা করে আসামিরা। ওই ঘটনায় নিহতের বড় ভাই খালেক নেগাবান বাদি হয়ে বরিশাল কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ওই বছরের ৬ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জনের সাক্ষ্য শেষে সোমবার আদালত রায় দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৭ ঘ.