২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রাউজানে চারটি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার কুইপাড়া গ্রাম থেকে রোববার রাতে চারটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুইপাড়ার ক্ষেতলাল ঠাকুরের বাড়ির পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার কুইপাড়া গ্রাম থেকে রোববার রাতে চারটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুইপাড়ার ক্ষেতলাল ঠাকুরের বাড়ির পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম। উদ্ধার করা অস্ত্রগুলো হচ্ছে, দুটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি এয়ার গান। এদিকে একই রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ২২ বোতল বিদেশি মদ ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে শরিফুল ইসলাম জানান। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫২২ ঘ.