২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার বালুচরা এলাকায় রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুস্তম আলী (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 06:23 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার বালুচরা এলাকায় রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুস্তম আলী (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। রুস্তম আলী রংপুর জেলার কোতোয়ালি থানার মৃত জয়নাল আলীর ছেলে। তিনি গ্রিল মিস্ত্রির কাজ করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে বালুচরা এলাকায় একটি বাসায় গ্রিলের কাজ করতে গিয়ে রুস্তম আলী তড়িতাহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রুস্তম মারা গেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২১৮ ঘ.