২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার চাঁদাবাজির মামলায় কোকোর রিমান্ডের আবেদন শুনানির দিন

একটি চাঁদাবাজির মামলায় আরাফাত রহমান কোকোর রিমান্ডের আবেদন শুনানি ধার্য রয়েছে রোববার। কারাবন্দী আরাফাত রহমান অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--একটি চাঁদাবাজির মামলায় আরাফাত রহমান কোকোর রিমান্ডের আবেদন শুনানি ধার্য রয়েছে রোববার। কারাবন্দী আরাফাত রহমান অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। গুলশান অ্যাড মিডিয়ার মালিক আবু আহমেদ জায়েদান রাব্বী চাঁদাবাজির অভিযোগে কোকোর বিরুদ্ধেগত ১৬ মে এ মামলা দায়ের করেন । গত ২০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোকোকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করলে শুনানির এ তারিখ ধার্য হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদের ব্যাপারে রিভিউ আবেদন শুনানির জন্য কোকোকে রোববার সকালে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করার কথা। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. এহসানুল হকের আদালত শুনানির জন্য ধার্য করা রয়েছে। হত্যার হুমকি দিয়ে ১ কোটি ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে আবু আহমেদ জায়েদান রাব্বী গুলশান থানায় আরাফাত রহমান কোকো, তার ২ শ্যালক মোস্তাকিম রেজা এবং মোত্তাকিম রেজার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। পরে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৩০ঘ.