ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্গতদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও পয়:সুবিধার ব্যবস্থা করবে অক্সফাম ও ইউরোপীয় কমিশন।
অক্সফাম ও ইউরোপীয় কমিশন হিউম্যানিটারিয়ান এইড ডিরেক্টরেট জেনারেল (ইসিএইচও) এ কাজে এক হাজার ২০০ পরিবারকে যুক্ত করবে। এরা বসত বাড়ি পরিষ্কার ও খাবার পানির উৎস স্থাপনে কাজ করবে। ওইসব পরিবারকে এজন্য পারিশ্রমিক দেওয়া হবে ।
বাংলাদেশে নিযুক্ত অক্সফামের আবাসিক প্রতিনিধি হিদার ব্ল্যাকওয়েল বলেন, দুর্গত এলাকার বেশিরভাগ সুপেয় পানির উৎস নষ্ট হয়ে গেছে। এ ছাড়া এসব এলাকায় রয়েছে খাওয়ার স্যালাইনের অপ্রতুলতা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২০৪ঘ.
bdnews24