২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক ব্যক্তিকে পুকুরে ডুবিয়ে হত্যা

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সলিম (৩৮) নামের এক ব্যক্তিকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

কক্সবাজার, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সলিম (৩৮) নামের এক ব্যক্তিকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে। এই ঘটনায় জামাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ায় জামাল হোসেনসহ তিন যুবক একই এলাকার মোহাম্মদ সলিমকে একটি পুকুরে ডুবিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। ওসি জানান, নিহত মোহাম্মদ সলিম ওই যুবকদের সঙ্গেই চলাফেরা করতেন। লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৫১৭ ঘ.