২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার

বিভিন্ন ধরনের ৭৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ধরনের ৭৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে কমিটির এক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, কমিটি ২৫ হাজার টন পটাশ, ২৫ হাজার টন টিএসপি ও ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য কৃষি উপদেষ্টা সিএস করিম, শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, আইন ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেন, বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা এম এ মতিন ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় টিএসপি সার কারখানার জন্য ১৫ হাজার টন কঠিন গন্ধক আমদানিরও অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২৩২৩ ঘ.