২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের লোভ এবং একটি স্বপ্নভঙ্গের গল্প

লাল টুকটুকে শাড়ি আর হাতে মেহেদি ১৮ বছরের ইয়াসমিনের। চোখজুড়ে কতই না স্বপ্ন। বাড়িতে বইছে আনন্দের ফোয়ারা। এদিকে সকাল গড়িয়ে দুপুর। বরযাত্রী আসেনা। আনন্দ ম্লান হতে বসেছে। উদ্বেগ ঘিরে ধরেছে অভিভাবকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 05:27 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লাল টুকটুকে শাড়ি আর হাতে মেহেদি ১৮ বছরের ইয়াসমিনের। চোখজুড়ে কতই না স্বপ্ন। বাড়িতে বইছে আনন্দের ফোয়ারা। এদিকে সকাল গড়িয়ে দুপুর। বরযাত্রী আসেনা। আনন্দ ম্লান হতে বসেছে। উদ্বেগ ঘিরে ধরেছে অভিভাবকদের। অবশেষে বরের বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা গেল বর ও তার বাবা যৌতুকের অগ্রিম টাকা নিয়ে উধাও হয়েছে। মুহূর্তেই এভাবে ইয়াসমিনের সংসার করার স্বপ্ন ভেঙে হয়েছে চুরমার। ঘটনার পর বারবার মূর্চ্ছা যাচ্ছিল সে। শিবগঞ্জ উপজেলার কানসাটের দুদু আলীর মেয়ে ইয়াসমিনের সঙ্গে একই উপজেলার চাপাদাসি বহালাবাড়ির আতাউর রহমানের ছেলে নজরুল ইসলামের (২২) বিয়ে ঠিক হয়। বুধবার বিয়ের দিন স্থির ছিল। বিয়ের জন্য কনের পিতার কাছে বরের পিতা ১০ হাজার টাকা যৌতুকও নেন। কিন্তু বর পক্ষ বিয়ে করতে না গিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। খোঁজ খবর নিয়ে তাদের পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ ব্যাপারে কনের পিতা দুদু আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩১০ঘ.