ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস পালনের ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি।
এ দিবসে শহীদ পরিবারের সদস্যসহ মুক্তিযোদ্ধাদের সমাবেশ, কুচকাওয়াজ, শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি থাকবে।
বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ , অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত , রাজনীতিক আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন, তোফায়েল আহমে ও হাসানুল হক ইনু এক যুক্ত বিবৃতিতে দেশবাসীকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ এ লক্ষ্যে জেলা-উপজেলা পর্যায়ে দলমত নির্বিশেষে কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫৫ ঘ.
bdnews24