২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের সহযোগী তাহের আবার ৭ দিনের রিমান্ডে

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানের সহযোগী মাওলানা আবু তাহেরকে বুধবার আরও ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানের সহযোগী মাওলানা আবু তাহেরকে বুধবার আরও ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী এ আদেশ দেন। দুই দফায় ৫ দিন পুলিশ রিমান্ড শেষে তাহেরকে বুধবার বিকেলে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডে দেওয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর। হাকিম ৭ দিনই মঞ্জুর করে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে অবশ্যই বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে হামলা সম্পর্কে সমস্ত তথ্য পরিষ্কার হওয়া জরুরি। রিমান্ড আবেদনে বলা হয়, মাওলানা আবু তাহের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। অন্যান্য সহযোগীদের নাম ঠিকানা যাচাইবাছাই ও আর্জেস গ্রেনেডের উৎস সম্পর্কে জানার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি। গত ১ নভেম্বর মুফতি হান্নান গ্রেনেড হামলায় নিজের সংশ্লিষ্টতা ও আবু তাহেরসহ অন্যদের জড়িত থাকার কথা জানিয়ে জবানবন্দি দেন। তার জবানবন্দির ভিত্তিতে তাহেরকে মোহাম্মদপুরের বছিলা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এমএইচবি/২০২৩ ঘ.