ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইয়াবা রাখার মামলায় জান্নাতুল ফেরদৌস নিকিতাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
বুধবার র্যাব-৩ এর উপ পরিদর্শক সেলিম বাদশা এ মামলায় নিকিতাকে আরো জিজ্ঞাসাবদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহনাজ সুলতানা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নিকিতা, তার বাবা আবদুর নূর, মা সালেহা বেগম ও ভাই মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ড শেষে গত ১২ নভেম্বর কারাগারে পাঠানো হয়েছিল।
গত ৪ নভেম্বর বিকেলে আদালতে আত্মসমর্পণের মুহূর্তে নিকিতাকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিন গভীর রাতে রাজধানীর শান্তিনগরে নিকিতার বাসায় অভিযান চালিয়ে ৩৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়।
ইয়বা রাখার অভিাযোগে ৪ নভেম্বর রাতেই রমনা থানার নিকিতার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএ/১৯২৫ ঘ.
bdnews24