২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি বিক্রি, মীর্জা আজমের বিরুদ্ধে অভিযোগপত্র

শুল্ক মুক্ত কোটায় আমদানি করা গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মীর্জা আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুল্ক মুক্ত কোটায় আমদানি করা গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মীর্জা আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মোনায়েম হোসেন। অভিযোগপত্রে মীর্জা আজম ছাড়াও 'মেট্রো স্পিনিং' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক শওকত আলী ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আলী খোকনকেও আসামি করা হয়েছে। র‌্যাব -১ এর উপপরিদর্শক মো. শওকত চৌধুরী গত ১০ মার্চ গুলশান থানায় এ মামলা করেন। অভিযোগপত্রে বলা হয়, মীর্জা আজম সাংসদ কোটায় বিদেশ থেকে লেক্সাস গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৮৭) আমদানি করেন। কিন্তু তিন বছর ব্যবহারের আগেই আইন ভঙ্গ করে গাড়িটি তিনি মোহাম্মদ আলী খোকনের মাধ্যমে শওকত আলী চৌধুরীর কাছে বিক্রি করে দেন। এতে সরকারের ২০ লাখ ৯৪ হাজার ৪শ ৬১ টাকার ক্ষতি হয়। অভিযোগপত্রে ২৩ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএইচবি/২১২৪ ঘ.