২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোলের শিশুটিকে খুঁজে ফিরছেন আলেয়া

দুপুর গড়িয়ে তখন বিকেল। অনেক অপেক্ষার পর কেউ পেলেন বিস্কুট, কেউ অন্য খাবার। মাঝবয়সী আলেয়া বেগমের কপালে জুটলো একটা বিস্কুটের প্যাকেট। ছোট্ট একটি শিশুর ছবি ছাপা সেই বিস্কুটের প্যাকেটের গায়ে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাউথখালীতে মঙ্গলবার ত্রাণের জন্য দাঁড়িয়েছিলেন আলেয়া। প্যাকেটের গায়ে আঁকা শিশুর ছবি দেখিয়ে আলেয়া বললেন, "এরকমই ছিল আমার তিন বছরের মেয়ে কুসুম।" তোমরা আমার কুসুমকে এনে দাও, আমি খাবার চাই না।" মায়ের এই আকুতির কথা জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি অলীপ ঘটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 10:41 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

অলীপ ঘটক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুপুর গড়িয়ে তখন বিকেল। অনেক অপেক্ষার পর কেউ পেলেন বিস্কুট, কেউ অন্য খাবার। মাঝবয়সী আলেয়া বেগমের কপালে জুটলো একটা বিস্কুটের প্যাকেট। ছোট্ট একটি শিশুর ছবি ছাপা সেই বিস্কুটের প্যাকেটের গায়ে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাউথখালীতে মঙ্গলবার ত্রাণের জন্য দাঁড়িয়েছিলেন আলেয়া। অনাহারী, অভুক্ত আর স্বজনহারানোর স্পষ্ট অভিব্যক্তি লাইনে ঠাঁয় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখেমুখে। সময়ের সঙ্গে দীর্ঘ হতে থাকে সে সারি। কয়েকটি সংগঠন ত্রাণ বিতরণ করছিল সেখানে। প্যাকেটের গায়ে আঁকা শিশুর ছবি দেখিয়ে আলেয়া বললেন, "এরকমই ছিল আমার তিন বছরের মেয়ে কুসুম।" "তোমরা আমার কুসুমকে খুঁজে এনে দাও; আমি খাবার চাই না", ডুকরে কেঁদে উঠলেন আলেয়া। প্রলঙ্ককারী ঘুর্ণিঝড় তার কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়েছে। নিখোঁজ শিশু সন্তানকে তিনি এখনো খুঁজে ফিরছেন। জেলে স্বামী হারুণ শেখও ঝড়ের আগে সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। এখন সে স্বামী-সন্তানকে হারিয়ে পাগল প্রায়। কোথাও লাশ পাওয়ার খবর এলেই আলেয়া ছুটে যান সেখানে। সুন্দরবন সংলগ্ন এই শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে এ রকম আলেয়া বেগমের সংখ্যা অসংখ্য। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ মা-বাবা। বাগেরহাট শহর থেকে ৭০/৭৫ কিলোমিটার দক্ষিণে শরণখোলা উপজেলা। সিডরের আঘাতের চি‎হ্ন এখন এ উপজেলার চার ইউনিয়নের সর্বত্র। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এখানে কত মানুষের প্রাণহানি ঘটেছে তা সঠিক সংখ্যাটি এখনো অজানা। উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সবই যেন এক একটি ধ্বংসস্তূপ। ভেঙে পড়েছে টেলিফোন ও বিদ্যুৎ ব্যবস্থা। প্রকট আকার নিয়েছে সুপেয় পানির অভাব। । মীর জায়েসী আশরাফী জেমস। একজন শিক্ষিত সচেতন মানুষ। বয়সে যুবক; রাষ্ট্র ও সমাজের সকল বিষয়ে কমবেশি খোঁজ-খবর রেখে থাকেন তিনি। পড়ালেখার পাশাপাশি করছেন মাছ চাষ। প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামে তার একটি মৎস্য খামার ছিল। সেই সুবাদে ওই গ্রামে তার যাতায়াতও ছিল বেশ। "১৫ নভেম্বর আমি গ্রামেই ছিলাম। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে রাজাপুর গ্রামে গিয়ে অনেকের কাছে বলেছিলাম, যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে। কিন্তু বেশিরভাগ আমার কথায় কান দেয়নি", বললেন জেমস। তিনি জানালেন, তারা আমাকে উল্টো বললো 'আমরা উপকূলীয় এলাকার মানুষ। ঝড়, জলোচ্ছ্বাস মাথায় নিয়েই আমাদের চলতে হয়। আপনি মৎস্য খামারের বাসায় থাকুন; কিছু হবে না।' তাদের মনে বাসা বেধেছিল হয়তো আবহাওয়া অফিসের সতর্ক বাণী শেষ পর্যন্ত ঠিক হবে না। সেখানকার জেলে, বনজীবী ও বাওয়ালী স