২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দিনের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 07:23 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দিনের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে বিভাগে বিভাগে গিয়ে টাকা ও পুরনো কাপড় সংগ্রহের কাজ শুরু করেছে। এ কাজ আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। এতে বাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আই খান সব শিক্ষক ও শিক্ষার্থীকে ত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৯ ঘ.