২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ হাসান রিমান্ডে

বেসরকারি সংস্থা 'আর্থ ফাউন্ডেশনের' চেয়ারম্যান খান মো. খালিদ হাসানকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। র‌্যাব-২ এর একটি দল রোববার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে খালিদ হাসানকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা 'আর্থ ফাউন্ডেশনের' চেয়ারম্যান খান মো. খালিদ হাসানকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। র‌্যাব-২ এর একটি দল রোববার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে খালিদ হাসানকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিন মঞ্জুর করেন। তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত নয়টার দিকে র‌্যাব-২ এর একটি দল পান্থপথ এলাকা থেকে খালিদ হাসানকে আটক করে। তিনি জানান, সোমবার ধানমণ্ডি থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য খালিদ হাসানকে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে বর্তমানে মগবাজারের র‌্যাব-২ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কামরুজ্জামান জানান, তার (খালিদ হাসান) বিরুদ্ধে বড় ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় দুটিসহ ২০টির বেশি মামলা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/২২১০ ঘ.