২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পৌর চেয়ারম্যান বরখাস্ত

ফৌজদারী মামলায় বিচারাধীন থাকায় সরকার চার পৌরসভা চেয়ারম্যানকে বরখাস্ত করেছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফৌজদারী মামলায় বিচারাধীন থাকায় সরকার চার পৌরসভা চেয়ারম্যানকে বরখাস্ত করেছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হচ্ছেন, বগুড়া জেলার বগুড়া পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভার চেয়ারম্যান অধ্যাপক আ. হক কবিরাজ, নাটোর জেলার বনপাড়া পৌরসভার চেয়ারম্যান মো. সানাউল্লা নুর বাবু ও ফেনী জেলার পরশুরাম পৌরসভার চেয়ারম্যান আবু তালেব। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ফৌজদারী মামলা, দুর্নীতি, অর্থ আত্মসাত, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং তিনের অধিক সভায় অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন পৌরসভার ১৮ জন চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান ও ১১ জন সদস্যকে অপসারণ/সাময়িক বরখাস্ত বা তাদের পদ শূন্য ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/২০৩৭ঘ.