২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে কর ফাঁকির মামলা

কর ফাঁকির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে একটি মামলা করেছে জাতীয় রাজম্ব বোর্ড। সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত মামলাটি গ্রহণ করে ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে হাজতী পরোয়ানা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে একটি মামলা করেছে জাতীয় রাজম্ব বোর্ড। সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত মামলাটি গ্রহণ করে ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে হাজতী পরোয়ানা জারি করেছে। রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. মহিদুল ইসলাম দুপুরে ওই আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, ওয়াদুদ ভুঁইয়া ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত চার কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৪২২ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য এক কোটি ২২ লাখ ৬৬ হাজার ৬১১ টাকার কর ফাঁকি দিয়েছেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ওয়াদুদ ভুঁইয়াকে ২০ বছরের কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত। যৌথবাহিনী গত ফেব্র"য়ারি মাসে তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএ/১৮৪০ঘ.