২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের আবেদন

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় পুলিশি তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় পুলিশি তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারি কৌঁসুলী (মহানগর পিপি) আহসানুল হক হেনা সোমবার মহানগর দায়রা জজ কে এম আনোয়ার হোসেনের আদালতে আটটি অসঙ্গতির বিষয় তুলে পুনরায় তদন্তের আবেদন জানান। আদালত সে আবেদন গ্রহণ করে আগামী ২৭ জানুয়ারি এর ওপর শুনানির দিন ধার্য করেছে। অ্যাডভোকেট আহসানুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশি তদন্ত প্রতিবেদনে অস্ত্রের উৎস ও গন্তব্য এবং অত্যাধুনিক এসব অস্ত্র চোরাচালানে দেশের কারা জড়িত সে সব বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। প্রতিবেদন ও মামলার সাক্ষীদের বক্তব্যের মধ্যেও ব্যাপক অসঙ্গতি রয়েছে। ফলে অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করা হয়েছে।" আদালতে পেশ করা আবেদনে আরো উল্লে