জয়পুরহাট, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি থেকে শুক্রবার রাতে পাঁচ'শ গ্রাম হেরোইনসহ ফুলবর মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে উদ্ধার করা হেরাইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "পাঁচবিবি-কামদিয়া সড়কের কুসুম্বা এলাকা থেকে পাঁচ'শ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফুলবরকে গ্রেপ্তার করা হয়েছে।"
ফুলবর পাঁচবিবির লাটপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫৫ ঘ.
bdnews24